তিন নারীসহ শিবিরের ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
শনিবার, ২৩ মে ২০২৬, ১০:২৩ PM

তিন নারীসহ শিবিরের ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১২/২০২৫ ০৯:৩২:১৬ PM

তিন নারীসহ শিবিরের ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা

ছবি:সংগৃহীত


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনকে সামনে রেখে ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ নামে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে প্যানেল চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজাদুর রহমান আজাদ।

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে আছেন জুলাই আন্দোলনের শাবিপ্রবি শাখার সমন্বয়ক দেলোয়ার হোসেন শিশির, সাধারণ সম্পাদক (জিএস) পদে শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক মুজাহিদুল ইসলাম এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে এইচআরডি সম্পাদক শাকিল আহমদ।

অন্যান্য পদে যারা মনোনয়ন পেয়েছেন; ক্রীড়া সম্পাদক মাহবুব হাসান অনু, সহ–ক্রীড়া সম্পাদক আহমেদ বিন কেফায়েত, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক তামিম রিজওয়ান, সাংস্কৃতিক সম্পাদক জাবের বিন আব্দুল খালেক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ইব্রাহিম বিন ইসলাম, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক আসিফ ভূইয়া, সমাজসেবা সম্পাদক আজাদ শিকদার, ছাত্রী বিষয়ক সম্পাদক ইসলামী ছাত্রী সংস্থার শাবিপ্রবি শাখার সভানেত্রী আমিনা বেগম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আলী আব্বাস শাহীন, শিক্ষা–গবেষণা ও ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক শামছুল শায়ান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সামাদ শান্ত, আন্তর্জাতিক সম্পাদক সাজ্জাদুর রহমান শিবলু, পরিবহন সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম সৌরভ, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন সম্পাদক আসিফুর রহমান এবং আইন ও মানবাধিকার সম্পাদক বোরহান উদ্দিন।

প্যানেলের সদস্য হিসেবে রয়েছেন ইসলামী ছাত্রী সংস্থার শাবিপ্রবি শাখার সেক্রেটারি সুমাইয়া নাভা, আদিবা সালেহা, শুয়াইব চৌধুরী, মোস্তাফিজুর রহমান ও জামিলুর রেজা সৈকত।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ