নতুন লুকে শাকিব খান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

নতুন লুকে শাকিব খান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১০/২০২৩ ০৭:৩১:০৫ পূর্বাহ্ন

নতুন লুকে শাকিব খান

ছবি: সংগৃহীত


ঢাকাই সিনেমার সুপার স্টার শাকিব খান। তাকে তার ভক্তরা কিং খান বলেও সম্বোধন করেন। তিনি যে রূপেই দর্শকের সামনে হাজির হন না কেন- সেই রূপকেই সবাই লুফে নেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রিয়তমা’য় শাকিবের কয়েকটি লুক রীতিমতো ভাইরাল হয়েছে। ব্যাপক প্রশংসিত হয়েছিল দেশজুড়ে। কেউ কেউ বলছেন, ঢাকাই সিনেমার ইতিহাসে এমন লুকে আর কোনো নায়ককে এর আগে দেখা যায়নি।

আজ (২৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে শাকিব তার সোশ্যাল মিডিয়ায় একটি নতুন ছবি প্রকাশ করেন। এমন লুকে শাকিবকে কখনোই দেখা যায়নি। শাকিব ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে বরাবরের মতো তার ভক্ত-অনুরাগীরা লুফে নেন। শাকিবের ছবিটি লাইক ও কমেন্ট শেয়ারে ভাসছে।

এদিকে শাকিব নতুন একটি সিনেমার কাজে এখন মুম্বাই অবস্থান করছেন। সেখানেই বসেই তিনি ছবিটি পোস্ট করেছেন।

জানা গেছে, শাকিব খান ‘দরদ’ সিনেমার কাজে অংশ নিতে ২৪ অক্টোবর সকালে মুম্বাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। আগামীকাল (২৭ অক্টোবর) থেকে টানা শুটিং শুরু হচ্ছে ভারতে।

গত ১৫ অক্টোবর ভারতের মুম্বাইয়ের উদ্দেশে রওয়ানা দেওয়ার কথা ছিল শাকিব খানের। সিনেমাটির শুটিং শুরুর আগে মুম্বাইয়ে ফটোশুট, স্ক্রিপ্ট রিডিং সেশন, লুকসেট হওয়ার কথা ছিল; কিন্তু যথাসময়ে ভিসা হাতে না আসায় ঘোষিত সময়ে ভারতে যেতে পারেননি।

রোববার রাতে শাকিব খানসহ টিমের অন্যরা ভিসা পেয়েছেন। খবরটি নিশ্চিত করেন সিনেমার অন্যতম প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া ও পরিচালক অনন্য মামুন।

‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনায় আছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ এবং বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। সিনেমাটি বাংলা, হিন্দি, তামিল, মালয়ালমসহ ছয় ভাষায় তৈরি হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার