জৈন্তাপুরে ভারতীয় ৪০ বস্তা চিনি সহ আটক ১
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৭ AM

জৈন্তাপুরে ভারতীয় ৪০ বস্তা চিনি সহ আটক ১

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৬/২০২৩ ০৬:০৬:৩৭ AM

জৈন্তাপুরে ভারতীয় ৪০ বস্তা চিনি সহ আটক ১

আটক


সিলেট জেলার জৈন্তাপুর মডেল থানা পুলিশ অভিজান পরিচালনা করে ভারতীয় ৪০ বস্তা চিনি সহ নাম্বার বিহিন ডি আই পিকআপ গাড়ি ও এক চোরাকারবারীকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানাযায়, থানা এলাকায় অপরাধ দমন, অপরাধিদের গ্রেফতার ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া চোরাচালান রোধ, চোরাচালানের সহিত জড়িত অপরাধ ও চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে জেলা পুলিশ সিলেট’র সঙ্গে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৫ জুন ভোর সাড়ে পাঁচটায় এস আই মোঃ হাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ চোরাচালান অভিযান পরিচালনা করে উপজেলার ১নং নিজপাট  ইউনিয়ন এর অন্তরগত সিলেট তামাবিল মহাসড়ক পাশে জৈন্তাপুর বাজার যাত্রী ছাউনির সম্মুখে রাস্তার উপর গোপন সংবাদের  ভিত্তিতে ১টি পিকআপ গাড়ী গতিরোধ করে, এসময় পুলিশ পলিতিনে মোড়ানো ডি আই পিকআপ তল্লাসি করে চোরাইপথে আসা ভারতীয় ৪০ বস্তা চিনি ও চোরাই কাজে ব্যবহৃত নাম্বার বিহিন  পিকআপ গাড়িসহ ১ চোরাকারবারিকে আটক করেন থানায় নিয়ে যায়। আটককৃত ব্যাক্তি উপজেলার ফতেপুর ইউনিয়নের হেমু দত্তপাড়া গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে আসকর আলী (৩২)। 

এ ব্যাপারে জৈন্তাপুর মড়েল থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক আটকের বিষয় নিশ্চিত করে বলেন, সম্প্রতি জৈন্তাপুরের বিভিন্ন সীমান্তে চোরাকারবারীরা আইনশৃঙ্খলা বাহীনির চোঁখ ফাঁখি দিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য প্রবেশ করার চেষ্টা করতেছে, এ ব্যাপারে পুলিশ তৎপর রয়েয়ে। আটক ব্যাক্তির বিরোদ্ধে জৈন্তাপুর থানায় চোরাচালার আইনে মামলা দায়ের পূর্বেক আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে