দুই ছাত্র উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে: রিজওয়ানা হাসান
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

দুই ছাত্র উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে: রিজওয়ানা হাসান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১২/২০২৫ ০৫:৪৮:৩৬ অপরাহ্ন

দুই ছাত্র উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে: রিজওয়ানা হাসান

সংগৃহীত ছবি


দুই ছাত্র উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে উপদেষ্টা পরিষদ—এমনটা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি।

তিনি বলেন, তফসিল ঘোষণার পর তাদের পদত্যাগ কার্যকর হচ্ছে। তফসিল ঘোষণার পর প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস তাদের মন্ত্রণালয় পুনঃবণ্টন করবেন। গণঅভ্যুত্থানের পর ছাত্র প্রতিনিধিদের বিদায় আবেগঘন ছিল বলেও মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা রিজওয়ানা হাসান আরও বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের আইনি কাঠামো করে দিয়েছে। এখন কতোটা বাস্তবায়ন হবে তা নির্বাচিত সরকারের ওপর নির্ভর করবে।

জৈন্তাবার্তা / সুলতানা