বাসের আগুন নেভাতে গিয়ে অগ্নিকাণ্ডের শিকার ফায়ার সার্ভিসের গাড়ি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

বাসের আগুন নেভাতে গিয়ে অগ্নিকাণ্ডের শিকার ফায়ার সার্ভিসের গাড়ি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১০/২০২৩ ১২:০৩:৫৯ অপরাহ্ন

বাসের আগুন নেভাতে গিয়ে অগ্নিকাণ্ডের শিকার ফায়ার সার্ভিসের গাড়ি

ছবি: সংগৃহীত


পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে দিনভর থেমে থেমে চলে সংঘর্ষ। আওয়ামী লীগ-বিএনপি-পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় কাকরাইল, নয়াপল্টন, বিজয়নগর, ফকিরাপুল ও মতিঝিল এলাকা। এরই মধ্যে আগামীকাল রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

হরতাল ঘোষণার পর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। আজ শনিবার বিকেলে শাহজাহানপুরে বিআরটিসির একটি দ্বিতল বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে যাওয়ার পথে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই হয় ফায়ার সার্ভিসের একটি গাড়ি।

শাহজাহানপুর থানার ওসি মো. হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। হাফিজুর রহমান বলেন, ‘বিকেলে প্রথমে বিআরটিসি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। পরে সেই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়িতেও আগুন দেয় তারা।’ এ ঘটনায় কাউকে শনাক্ত করা না গেলেও তিনি বলেন, ‘পল্টনের সমাবেশ থেকে ফেরার পথে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।’

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহাজাদী সুলতানা বলেন, ‘বাসের অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে যাচ্ছিল ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরবর্তীতে দুর্বৃত্তরা ফায়ারের সার্ভিসের গাড়িটির ওপর হামলা করে। ফায়ার ফাইটারদের মারধর করে গাড়ি থেকে বের করে দেয়। পরে তারা ফায়ার সার্ভিসের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। গাড়িতে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট এসে আগুন নির্বাপণ করে।’

এছাড়া হরতাল ঘোষণার পর রাজধানীর মৌচাক ফ্লাইওভার, কমলাপুর, ইস্কাটন পুলিশ কনভেনশন সেন্টার ও কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল