স*ন্ত্রা*সবি*রোধী আইনের মাম*লায় সাংবাদিক আনিস আলমগীর পাঁচ দিনের রি*মান্ডে
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:১২ PM

স*ন্ত্রা*সবি*রোধী আইনের মাম*লায় সাংবাদিক আনিস আলমগীর পাঁচ দিনের রি*মান্ডে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১২/২০২৫ ০৭:২৬:২২ PM

স*ন্ত্রা*সবি*রোধী আইনের মাম*লায় সাংবাদিক আনিস আলমগীর পাঁচ দিনের রি*মান্ডে

ছবি:সংগৃহীত


রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীরকে আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিকেল ৫টা ৩৩ মিনিটে তাঁকে আদালতে তোলা হয়। শুনানি শেষে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশীতা ইসলাম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ মামলায় পুলিশ আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুক। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।

রিমান্ড শুনানিতে আনিস আলমগীর আদালতে বলেন, ‘মাননীয় আদালত, আমি একজন সাংবাদিক। আমি ক্ষমতাকে প্রশ্ন করি-দুই যুগ ধরে তা করে আসছি। আমার কাজ কারও কাছে নতজানু হওয়া নয়। আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায়, সেটা তাদের সমস্যা। আমার ফেসবুকে দেওয়া সব বক্তব্য প্রকাশ্য। অপ্রকাশিত কিছু নেই। এখানে আমার ভুল কী, আমি জানি না। আমার সঙ্গে কারও কোনো যোগসূত্র নেই।’

তিনি আরও বলেন, ‘আমি ইউনূসের বাড়ি আক্রমণের কথা বলেছি। ৩২-এ আক্রমণ প্রতিহিংসার রাজনীতি-এটা ফিরে আসবে, সেটাই বলেছি। জুলাইয়ের স্পিরিট কীভাবে বাড়বে, তা নিয়েও কথা বলেছি। ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন।’

এর আগে গতকাল রোববার সন্ধ্যার পর আনিস আলমগীরকে ধানমন্ডি এলাকার একটি জিম থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে ডেকে নেওয়া হয়। রাতভর তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়। 

আজ সোমবার দুপুর ৩টা ৪০ মিনিটে ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে।

পরে জানা যায়, ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ নামের একটি সংগঠনের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ গতকাল রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন। মামলায় সাংবাদিক আনিস আলমগীর ছাড়াও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান উল্লেখ করেন, সময়স্বল্পতার কারণে ডিবি কার্যালয়ে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তার, তাঁদের নাম-ঠিকানা সংগ্রহ এবং ঘটনায় আরও কেউ জড়িত কি না-তা জানার জন্য আনিস আলমগীরকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

ডেকে নিয়ে প্রায় ২৪ ঘণ্টা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখার পর আদালতের আদেশে এবার পাঁচ দিন হেফাজতে রেখে তাঁকে জিজ্ঞাসাবাদের সুযোগ পেল পুলিশ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে অ*নুমোদন ছাড়া ভবন নির্মাণে নি*ষেধাজ্ঞা
ডেন্টাল ট্যুরিজম হাব গড়ে সিলেটের পর্যটন খাত সমৃদ্ধ করা হবে: বাণিজ্যমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও ১ শিশুর মৃ'ত্যু
রাজনগরে চা-বাগানে মিলল নারী-পুরুষের ঝু'লন্ত ম'রদে'হ
নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী