খুলনায় এনসিপি নেতাকে গু*লি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

খুলনায় এনসিপি নেতাকে গু*লি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১২/২০২৫ ০১:২৭:২৯ অপরাহ্ন

খুলনায় এনসিপি নেতাকে গু*লি

ছবি : সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিকশক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার বেলা পৌনে ১২টার দিকে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) অনিমেষ মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, মোতালেব নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করেছে। গুলিটি তার মাথার চামড়া স্পর্শ করে চলে যায়। এতে রক্তক্ষরণ হলেও তিনি প্রাণে বেঁচে যান। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোতালেব এখন আশংকামুক্ত। 

কেন তাকে গুলি করা হয়েছে এবং কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি অনিমেষ মন্ডল।

এর আগে গত ৩০ নভেম্বর খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনে দিনে-দুপুরে দুই যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ