তোমাকে ছাড়া জীবন কল্পনা করতে পারি না: শ্রাবন্তী
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

তোমাকে ছাড়া জীবন কল্পনা করতে পারি না: শ্রাবন্তী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১০/২০২৩ ০৭:২৮:৫৬ পূর্বাহ্ন

তোমাকে ছাড়া জীবন কল্পনা করতে পারি না: শ্রাবন্তী

ছবি: সংগৃহীত


জীবনে একাধিক সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিয়েও করেছেন তিনটি। কিন্তু কোনো সংসারই স্থায়ীত্ব পায়নি। ফলে বর্তমানে সিঙ্গেল হিসেবেই সময়টুকু উপভোগ করছেন এই অভিনেত্রী।

ছেলে ঝিনুক ও হবু বউমা দামিনীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। ছুটি কাটানোর সেসব মুহূর্ত শেয়ার করছেন ভক্তদের সঙ্গে সামাজিক মাধ্যমে। এরই মধ্যে নায়িকার নতুন এক পোস্টকে ঘিরে শুরু হয়েছে জল্পনা।

যেখানে এক বিশেষ মানুষকে প্রকাশ্যে এনেছেন তিনি। শ্রাবন্তীর জীবনে এই বিশেষ মানুষটি কে? অভিনেত্রী ফের প্রেমে পড়েছেন নাকি? নাহ, এই সম্পর্কে প্রেম আছে ঠিকই, তবে সেটা বন্ধুত্বর। নায়িকার জীবনে এই বিশেষ মানুষটি হলেন তার প্রিয় বান্ধবী সঞ্চারী চক্রবর্তী। তারই জন্মদিনে পোস্ট করেছেন শ্রাবন্তী। যে ছবিতে সঞ্চারীর সামনে রয়েছে তার জন্মদিনের কেক।

ছবির ক্যাপশানে শ্রাবন্তী লিখেছেন, আমি আমার এই প্রিয় বন্ধুটিকে ছাড়া নিজের জীবন কল্পনাও করতে পারি না। কিছুদিন আগে সঞ্চারী ও আরও এক বন্ধুর সঙ্গে বেড়াতেও গিয়েছিলেন শ্রাবন্তী। অভিনেত্রীর পোস্টে নেটপাড়ার অনেকেই সঞ্চারী চক্রবর্তীকে শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে রোববার নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গোলাপি বিকিনি টপে সৌন্দর্যের দ্যুতি ছড়ালেন শ্রাবন্তী। মাথার উপর খোলা আকাশ। পায়ের তলায় জলের শীতলতা। তার মাঝেই যেন আগুন ঝরালেন অভিনেত্রী।  কয়েকদিন আগেই থাইল্যান্ডে উড়ে গিয়েছেন শ্রাবন্তী। থাইল্যান্ড থেকে ফিরে ফের দেবী চৌধুরানী সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন তিনি। নভেম্বরেই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী