ফ্ল্যাট থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:১৭ AM

ফ্ল্যাট থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১০/২০২৩ ১১:৪৩:১৮ AM

ফ্ল্যাট থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত


ফের শোজিব ভুবনে মৃত্যুর খবর। এবার এক অভিনেত্রীয় মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এটি স্বাভাবিক মৃত্যু নয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে জানা গেছে, ভারতীয় মালয়লাম সিরিয়াল ও সিনেমার বেশ পরিচিত মুখ রেঞ্জুষার অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

আজ (৩০ অক্টোবর) সকালে তিরুঅনন্তপুরুমের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে অভিনেত্রী রেঞ্জুষার ঝুলন্ত মরদেহ। জানা গেছে, রেঞ্জুষার সঙ্গে তার স্বামীও এ ফ্ল্যাটে থাকতেন। তার স্বামী টিভি ইন্ডাস্ট্রিতে কর্মরত। শাড়ি দিয়ে গলায় প্যাঁচ দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে তার নিথর দেহ। প্রাথমিকভাবে অনুমান, আত্মহত্যা করেছেন রেঞ্জুষা।

একাধিক টিভি সিরিয়ালে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রেঞ্জুষা। ‘এন্তে মাথাভু’, ‘মিসেস হিটলার’-এর মতো সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তা পান। এ মুহূর্তে তাকে দেখা যাচ্ছিল ‘আনন্দরাগম’ সিরিয়ালে। এছাড়াও ‘ভারান ডক্তারানু’ সিরিয়ালে কৌতুক চরিত্রে দর্শকদের নজরকাড়েন রেঞ্জুষা।

টিভি সিরিয়াল ও সিনেমা ছাড়াও বেশ কিছু রান্নার শোয়ের সঞ্চালকের ভূমিকায় দেখা গেছে তাকে। ‘সিটি অফ গড’, ‘মেরিকুনদুরু কুনজাদু’ দুটি সিনেমাতে দেখা গিয়েছে তাকে।

সিনেমা ও সিরিয়ালে কাজ করার পাশপাশি, ভারতনাট্যম নৃত্যশিল্পী ছিলেন তিনি। অভিনেত্রীর মায়ের দাবি বেশ কিছুদিন ধরে আর্থিক সঙ্কটে ভুগছিলেন তিনি। সেই কারণে এমন সিদ্ধান্ত নিতে পারেন বলে কেউ কেউ বলছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি