মহাসড়কে পেট্রোল ঢেলে বাসে আগুন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

মহাসড়কে পেট্রোল ঢেলে বাসে আগুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১০/২০২৩ ১২:৪২:১৪ অপরাহ্ন

মহাসড়কে পেট্রোল ঢেলে বাসে আগুন

ছবি: সংগৃহীত


গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়াগড়িয়া মাস্টার বাড়ি এলাকায় কাউন্টারে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ৭ থেকে ৮টি সিটসহ বাসের ছাদের অংশ পুড়ে যায়।

সোমবার (৩০ অক্টোবর) রাত রাজা-বাদশা পরিবহন নামের ওই বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

রাজা বাদশা কাউন্টারের ব্যবস্থাপক অভি আরাফাত অনিক জানান, ময়মনসিংহের স্কয়ার মাস্টারবাড়ি এলাকা থেকে প্রতিদিনই রাজা বাদশা পরিবহনের বাস পাবনার উদ্দেশ্য চলাচল করে। প্রতিদিনের মত সন্ধ্যা ৭টায় স্কয়ার মাস্টারবাড়ি এলাকা থেকে ১১জন যাত্রী নিয়ে বাসটি পাবনার উদ্দেশ্য রওনা দেয় এবং সন্ধ্যা সাড়ে ৭টায় গড়গড়িয়া মাস্টার বাড়ি কাউন্টারে এসে পৌঁছায়। সেখান থেকে যাত্রী নেওয়ার সময় পৌনে আটটার দিকে মোটরসাইকেলে করে দুইজন ব্যক্তি এসে বাসের পেছনের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত চলে যায়। আশপাশ থেকে পানি এনে বাসের পেছনের অংশের জানালার গ্লাস ভেঙে আগুন নেভানো হয়। ততক্ষণে আগুনে ৭ থেকে ৮টি সিট ও ছাদের অংশ পুড়ে যায়। আগুন দেয়ার সঙ্গে সঙ্গে বাসে থাকা ১১জন যাত্রী দ্রুত নেমে পড়ায় কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

মাওনা হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর আনোয়ার হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়।

গাজীপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার জানান, বিষয়টি খোঁজ নিয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল