সুনামগঞ্জ-১ ও ৩ আসন: ১১ দলীয় জোটের প্রার্থী রফিকুল ও শাহীনুর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫৩ AM

সুনামগঞ্জ-১ ও ৩ আসন: ১১ দলীয় জোটের প্রার্থী রফিকুল ও শাহীনুর

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০১/২০২৬ ১২:৫৬:২১ PM

সুনামগঞ্জ-১ ও ৩ আসন: ১১ দলীয় জোটের প্রার্থী রফিকুল ও শাহীনুর


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মনোনীত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. রফিকুল ইসলাম চৌধুরী। আর সুনামগঞ্জ-৩ আসনে এই জোটের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ শাহীনুর পাশা চৌধুরী। 

এ ঘটনার মধ্য দিয়ে সুনামগঞ্জে জোটের প্রার্থী তালিকা নিয়ে চলমান অস্থিরতার অবসান হয়েছে। একই সঙ্গে দুটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী থাকছেন না।

বৃহস্পতিবার রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষে আসন সমঝোতার ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তবে সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে ব্যাপক আলোচিত সুনামগঞ্জ-১ আসন। এই আসনে দীর্ঘদিন ধরে মাঠে কাজ করা ও সাংগঠনিক ভাবে শক্তিশালী অবস্থানে থাকার পরও আসন সমঝোতার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খান না থাকায় এ আসনে নেতাকর্মী সমর্থকদের মধ্যে স্থবিরতা চলছে। এ ছাড়াও সুনামগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর ইয়াসীন খান মনোনয়ন থেকে বাদ পড়েছেন। 

এতে করে ঐসব নির্বাচনি এলাকায় ভোটাররা জোটের প্রার্থীদের কীভাবে গ্রহণ করে তাই এখন দেখার বিষয় বলে মনে করছেন সচেতন মহল।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ