সিলেটে সড়কে প্রা*ণ গেল দুই তরুণের
শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:৩৩ PM

সিলেটে সড়কে প্রা*ণ গেল দুই তরুণের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮/০১/২০২৬ ০২:২৩:৩০ PM

সিলেটে সড়কে প্রা*ণ গেল দুই তরুণের

প্রতীকী ছবি


সিলেট মহানগরীর তালতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে দুই তরুণের। তারা একে অপরের মামাতো এবং ফুফাতো ভাই। 

শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিলেট মহানগরীর মির্জাজাঙাল এলাকার বাসিন্দা ইমন দাস এবং জিন্দাবাজার এলাকার বাসিন্দা গৌরাঙ্গ দাসের ছেলে দীপ্ত দাস।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তালতলা শাখা জানায়, রাত দেড়টার দিকে ওই মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় আনুমানিক ২২ থেকে ২৩ বছর বয়সী দুই তরুণ গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

সিলেট কোতোয়ালী মডেল থানার এসআই খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর