চিকিৎসার অভাবে মৃ*ত্যুর প্রহর গুনছেন তিন সন্তানের জননী রুমি বেগম
শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:২৫ AM

বিত্তবান, প্রবাসী ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা

চিকিৎসার অভাবে মৃ*ত্যুর প্রহর গুনছেন তিন সন্তানের জননী রুমি বেগম

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৫/২০২৬ ১১:৩৪:১৯ PM

চিকিৎসার অভাবে মৃ*ত্যুর প্রহর গুনছেন তিন সন্তানের জননী রুমি বেগম

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের ছাতক উপজেলার মন্ডলীভোগ এলাকার বাসিন্দা তিন সন্তানের জননী রুমি বেগম (২৮) দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, রুমি বেগমের স্বামী মমশর আলী একজন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। কয়েক বছর আগে হঠাৎ করেই রুমি বেগম দুরারোগ্য এক ব্যাধিতে আক্রান্ত হন। সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। বর্তমানে তার শরীরের প্রায় ৩০ শতাংশ অংশে পচন ধরেছে বলে জানিয়েছেন স্বজনরা।

অর্থ সংকটের কারণে এখন পর্যন্ত উন্নত চিকিৎসা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা কিংবা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া সম্ভব হয়নি। অসহনীয় যন্ত্রণা নিয়েই দিন কাটছে তার।

এদিকে, মায়ের অসুস্থতায় দিশেহারা হয়ে পড়েছে তার ছোট তিন সন্তান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি স্বামী মমশর আলীর পক্ষে সংসার চালানোর পাশাপাশি চিকিৎসার ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে।

পরিবারের সদস্যরা জানান, স্থানীয়ভাবে কিছু সহায়তা পেলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। চিকিৎসকরা দ্রুত উন্নত চিকিৎসার পরামর্শ দিলেও অর্থাভাবে কোনো ব্যবস্থা নিতে পারছেন না তারা।

রুমি বেগমকে বাঁচাতে সমাজের বিত্তবান, প্রবাসী ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছে তার পরিবার। তারা জানান, সবার সামান্য সহযোগিতাই হতে পারে একজন মুমূর্ষু মায়ের নতুন জীবনের আশার আলো।

সহযোগিতার জন্য যোগাযোগ: বিকাশ: 01833-873018

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

চিকিৎসার অভাবে মৃ*ত্যুর প্রহর গুনছেন তিন সন্তানের জননী রুমি বেগম
সরকারি গাছ কা*টায় ইউপি সদস্যের বি*রুদ্ধে অভি*যোগ
সংবাদ প্রকাশের পর বিছনাকান্দিতে ভিজিএফের চাল পেল অর্ধশত পরিবার
দ্রুতই রামিসা হ*ত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার হবে
তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি