বিশ্বনাথে বৃদ্ধার লা*শ উদ্ধার
শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:৩৩ PM

বিশ্বনাথে বৃদ্ধার লা*শ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০১/২০২৬ ০২:৪৩:৫৩ PM

বিশ্বনাথে বৃদ্ধার লা*শ উদ্ধার

প্রতীকী ছবি


সিলেটের বিশ্বনাথে একটি শিম ক্ষেত থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই বৃদ্ধার নাম লেচু বেগম (৬৫)। তিনি বিশ্বনাথ থানার খাজাঞ্চি ইউনিয়নের রহিমপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আবদুল লতিফের মেয়ে।

পুলিশ জানায়, শনিবার (১৭ জানুয়ারি) বেলা ২টার দিকে হোসেনপুর গ্রামের বাবুল তালুকদারের শিম ক্ষেত থেকে লেচু বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও পরিবার সূত্রের তথ্য অনুযায়ী, স্বামীর মৃত্যুর পর থেকে লেচু বেগম বাবার বাড়িতে বসবাস করতেন। সরল স্বভাবের এই নারী অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। শনিবার সকাল ৮টার দিকে তিনি চা-নাস্তা খেয়ে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে বেলা ১টার দিকে বাড়ির কাছেই হোসেনপুর গ্রামের একটি শিম ক্ষেতে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিশ্বনাথ থানার উপপরিদর্শক (নিরস্ত্র) অনীক বড়ুয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর