সুনামগঞ্জ ২ আসনে বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেয়েছে নাছির উদ্দীন চৌধুরী
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫৪ AM

সুনামগঞ্জ ২ আসনে বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেয়েছে নাছির উদ্দীন চৌধুরী

জাহাঙ্গীর আলম ভূঁইয়া

প্রকাশিত: ১৮/০১/২০২৬ ০৩:২৬:৫৫ PM

সুনামগঞ্জ ২ আসনে বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেয়েছে নাছির উদ্দীন চৌধুরী

সংগৃহিত


সুনামগঞ্জ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সুনামগঞ্জ-২(দিরাই -শাল্লায়) আসনে সকল জল্পনা কল্পনা অবসান হয়েছে। এই আসনে চুড়ান্ত মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন চৌধুরী। এর চিঠি সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা কে দেয়া হয়েছে।রবিবার(১৮ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর স্বাক্ষরিত দলীয় পেডে দেয়া হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র চূড়ান্ত প্রার্থী মনোনয়ন (Final Nomination) প্রদান উল্লেখ্য করা হয়েছে,পূর্বসূত্রসমূহ: (১) ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র পত্র। (২) ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র পত্র।

সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা দেয়া পত্রে উল্লেখ করা হয়েছে,উপর্যুক্ত বিষয় ও সূত্রসমূহের বরাতে জানাচ্ছি যে, আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র পক্ষ থেকে জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণের নিমিত্ত গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১৬ (২) অনুচ্ছেদের বিধানমতে নিম্নোক্ত ছকে বর্ণিত প্রার্থীকে তাঁর নামের পার্শ্বে উল্লিখিত সংসদীয় আসনে চূড়ান্ত মনোনয়ন (Final Nomination) প্রদান পূর্বক 'ধানের শীষ' প্রতীক বরাদ্দ দেওয়ার অনুরোধ করা হলো।সংসদীয় আসন নম্বর ২২৫ সুনামগঞ্জ-২ চূড়ান্ত মনোনীত প্রার্থীর নাম মোঃ নাছির চৌধুরী,রাজনৈতিক দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ