নিজস্ব
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপি ও জমিয়তে ইসলামী জোট মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন,প্রায় ২২ বছর পর আমাদের লিডার তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেট আসছেন।
তাঁর আগমনে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ জনসমুদ্রে পরিণত হবে এবং ইতিহাস সৃষ্টি করবে। বাংলাদেশের ইতিহাসে এমন জনসভার জনসমুদ্র এটাই হবে তিনি মন্তব্য করে বলেন আমরা সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়। তারেক রহমানের আগমনকে সম্মান জানিয়ে জনসভাকে সফল ও স্বার্থক করে তুলতে উপজেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মিবৃন্দকে জনসভায় উপস্থিত হওয়ার আহ্বান জানান আরিফুল হক চৌধুরী।
রোববার ১৮ জানুয়ারি গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ও ডৌবাড়ী ইউনিয়নে বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, অতীতে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করতেন। সেই ঐতিহ্য বজায় রেখে তাঁর সুযোগ্য উত্তরসূরি আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেট থেকেই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এটি সিলেটবাসীর জন্য গৌরবের। এর আগে সকাল ১১টায় রাতারগুল সংক্ষিপ্ত পথ সভায় তিনি বলেন, এশিয়ার অন্যতম সোয়াম্প ফরেস্ট রাতারগুলকে পর্যটক বান্ধব করে নতুন আঙ্গিকে সাজানো হবে। কোন কিছু দাবি করা লাগবে না,নির্বাচিত হলে নিজ উদ্যোগ থেকে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ রাস্তাঘাটের উন্নয়ন করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,যুবদলের আহ্বায়ক এড শাহজাহান সিদ্দিকী,সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ আলম স্বপন,সাবেক ভাইস চেয়ারম্যান জমিয়তের নেতা গোলাম আম্বিয়া কয়েস,সাবেক ইউপি চেয়ারম্যান খালেদ আহমদ,ইউনিয়ন বিএনপি'র সভাপতি লোকমান আহমদ,জমিয়াতে ইসলামের নেতৃবৃন্দ এবং বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল তাঁতী দলসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জৈন্তাবার্তা/সুলতানা




