কিশোরগঞ্জে পুলিশের গুলিতে ২ নেতা নিহত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

বিএনপির দাবি

কিশোরগঞ্জে পুলিশের গুলিতে ২ নেতা নিহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১০/২০২৩ ০২:১৮:০৩ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে পুলিশের গুলিতে ২ নেতা নিহত


কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে শেফায়েত উল্লাহ (২০) নামে ছাত্রদলের এক নেতা ও বিল্লাল হোসেন (৩০) নামে এক কৃষকদলের নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার ছয়সূতি এলাকায় এ ঘটনা ঘটে।

গণমাধ্যমে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারের পাঠানো এক বার্তায় দাবি করা হয়,

বিএনপির ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিন মঙ্গলবার সকালে কুলিয়ারচরের ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের গুলিতে দুজন নিহত হয়েছেন।  নিহতরা হলেন- কুলিয়ারচরের ছয়সূতি ইউনিয়নের বড় ছয়সূতি গ্রামের কাওসারের ছেলে ছাত্রদল নেতা শেফায়েত উল্লাহ (২০) এবং ছয়সূতি ইউনিয়ন কৃষকদলের সভাপতি বিল্লাল মিয়া (৩০)।

এছাড়া আহত এবং গুলিবিদ্ধ হয়েছেন শতাধিক নেতাকর্মী। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি শরিফুল আলম।

তবে এ বিষয়ে জানতে কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখের মোবাইল ফোনে কল করেও পাওয়া যায়নি। এছাড়া কুলিয়ারচরের কোনো পুলিশ কর্মকর্তাও ফোনে সাড়া দেননি।  

ঢাকায় গত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে’ ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি ডেকেছে বিএনপি। তাদের পাশাপাশি জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এবি পার্টিসহ কয়েকটি দল-জোটও এ অবরোধ কর্মসূচি ঘোষণা বা সমর্থন দিয়েছে।

JA



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল