সিলেট-৬ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী এমরান আহমদ চৌধুরী
শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:৪৩ AM

সিলেট-৬ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী এমরান আহমদ চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০১/২০২৬ ০৩:৪৮:৫৬ PM

সিলেট-৬ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী এমরান আহমদ চৌধুরী

সংগৃহিত


সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) নির্বাচনী আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে দলের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত চূড়ান্ত প্রার্থিতার চিঠি ইতোমধ্যে সিলেটের রিটার্নিং অফিসারের কাছে জমা দেওয়া হয়েছে।

এমরান আহমদ চৌধুরীর প্রার্থিতা নিশ্চিত হওয়ায় এ আসনে ধানের শীষের প্রার্থীকে ঘিরে চলমান সব জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর নেতাকর্মীদের মধ্যে থাকা বিভক্তি ভুলে সবাই এখন ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত।

জৈন্তাবার্তা/সুলতানা