নিজস্ব
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা সোমবার (১৯ জানুয়ারি) মহাসড়ক অবরোধ করেছেন। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নির্বাচনে দায়িত্ব পালন না করার ঘোষণার পর থেকেই আন্দোলন শুরু হয়।
সকালে শিক্ষার্থীরা ভিসি ভবনের সামনে বিক্ষোভ মিছিল আয়োজন করেন। পরে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনেই অবস্থান নিয়ে মহাসড়ক বন্ধ করে দেন।
এর আগে শাকসু নির্বাচন স্থগিতের জন্য করা রিটে হাইকোর্ট চার সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দেন। রায় ঘোষণার পর শিক্ষার্থীরা আরও ক্ষুব্ধ হয়ে মহাসড়কে অবস্থান নেন।সংবাদ লেখা পর্যন্ত শিক্ষার্থীদের অবস্থান এবং অবরোধ চলছিল।
জৈন্তাবার্তা/সুলতানা




