ছবি:সংগৃহীত
আগামী ২২ জানুয়ারি সিলেটে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে জনসভা সফল করতে সিলেট সদর উপজেলায় দিনভর প্রচারণা চালিয়েছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে তার আমন্ত্রণে কালারুকা পঞ্চগ্রাম যুব উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
জনসভা সফল করতে সদরজুড়ে প্রচারণা
সোমবার (১৯ জানুয়ারি) সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন, সোনাতলা গোপাল পয়েন্ট, ৩৯নং ওয়ার্ডের মইয়ারচর ও ৮নং মোগলগাঁও ইউনিয়নের গালমশাহসহ বিভিন্ন এলাকায় পথসভা ও প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন খন্দকার আব্দুল মুক্তাদির।
এসময় তিনি বলেন, ২২ জানুয়ারির জনসভা হবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নিচ্ছে। তিনি সিলেটবাসীকে স্বতঃস্ফূর্তভাবে জনসভায় অংশগ্রহণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, তারেক রহমানের সিলেট সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অতীতের সব বাধা ও ভয়ভীতি উপেক্ষা করে সিলেটের মানুষ যেমন গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে, এবারও ঐক্যবদ্ধভাবে এই জনসভাকে সফল করবে। এটি শুধু একটি নির্বাচনী আয়োজন নয়, বরং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শক্তিশালী বহিঃপ্রকাশ।
প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক জাহেদ আহমদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কালারুকা পঞ্চগ্রাম যুব উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
এর আগে রোববার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় খন্দকার আব্দুল মুক্তাদিরের আমন্ত্রণে সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের কালারুকা পঞ্চগ্রাম যুব উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা কাওছার আহমদ, অর্থ সম্পাদক আব্দুল হেকিম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, উপদেষ্টা আব্দুল হক আলা ও জয়নুল ইসলাম, সদস্য মাওলানা সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য তৈবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জামাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে খন্দকার আব্দুল মুক্তাদির সংস্থার কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং মানবিক ও সামাজিক উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, কালারুকা পঞ্চগ্রাম যুব উন্নয়ন সংস্থার কার্যক্রম সত্যিই প্রশংসার দাবিদার। এই মানবিক ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু হবে। এর আগের রাতে তারেক রহমান আকাশপথে সিলেটে পৌঁছাবেন। প্রচারের প্রথম দিন সকালে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
বেলা ১১টায় আলীয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হয়ে মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৃথক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং সংশ্লিষ্ট জেলার বিএনপি মনোনীত প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




