ছবি:সংগৃহীত
রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের স্বনির্ভর প্রকল্পের আওতায় তৃতীয় দফায় এক অসহায় প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে পায়ে চালিত ভ্যানগাড়ি উপহার দেওয়া হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ভ্যানগাড়ি হস্তান্তর করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খান শামছু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ নাঈমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক এবং গ্রিন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ)-এর মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য স্বপ্নন আহমদ, বাপ্পি আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, স্বনির্ভর প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে আরও অসহায় ও প্রতিবন্ধী পরিবারকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী করার উদ্যোগ অব্যাহত থাকবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




