২২ জানুয়ারির জনসমাবেশ সফল করতে সিলেটে যুবদলের ট্রাক প্রচারণা
শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:৫২ AM

২২ জানুয়ারির জনসমাবেশ সফল করতে সিলেটে যুবদলের ট্রাক প্রচারণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০১/২০২৬ ১০:২০:৩৫ PM

২২ জানুয়ারির জনসমাবেশ সফল করতে সিলেটে যুবদলের ট্রাক প্রচারণা

ছবি:সংগৃহীত


আগামী ২২ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের পূণ্যভূমি সিলেটে আগমন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে নগরীতে ট্রাকযোগে ব্যাপক শুভেচ্ছা ও স্বাগত প্রচারণা চালানো হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রচারণা কর্মসূচিতে অংশগ্রহণ করেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন, জেলা যুবদলের সহ-সভাপতি আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম পলাশ, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইসহাক আহমদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, দপ্তর সম্পাদক মো. রেদওয়ান আহমদ, মহানগর যুবদলের কোষাধ্যক্ষ মেহেদী হাসান সাজাই, সহ-সাংগঠনিক সম্পাদক সাবির আহমদ বাবু, ফরহাদ আহমদ, ইমাম মো. জহির, আবুল কালাম বাবু, জেলা যুবদল নেতা হুমায়ুন রশিদ, এমাদ উদ্দিন এনাম এবং সিলেট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানিসহ জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

এ সময় সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, তারেক রহমানের সিলেট আগমন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার করবে। তারা বলেন, তার নেতৃত্বে বিএনপি আজ ঐক্যবদ্ধ ও সুসংগঠিত। সিলেটবাসী ঐতিহাসিকভাবে গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছে এবং আসন্ন জনসমাবেশে জনতার ঢল নামবে।

বক্তারা আরও বলেন, যুবদল সবসময় রাজপথে থেকে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী ২২ জানুয়ারির জনসমাবেশ সফল করতে সিলেট জেলা ও মহানগর যুবদল সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। তারা সকল নেতাকর্মী ও সাধারণ জনগণকে দলে দলে জনসমাবেশে যোগ দিয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ