কোম্পানীগঞ্জে ম*দ ও ফে*ন্সিডিল উদ্ধার
শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:৫১ AM

কোম্পানীগঞ্জে ম*দ ও ফে*ন্সিডিল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/০১/২০২৬ ০১:৪৭:৫৮ PM

কোম্পানীগঞ্জে ম*দ ও ফে*ন্সিডিল উদ্ধার


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের জীবনপুর শিবমন্দির এলাকায় র‌্যাবের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে চালিয়ে সাদা রঙের একটি প্লাস্টিকের বস্তা থেকে বিদেশি মদ ও ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব।

তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি জানিয়েছে র‌্যাব বলেছে, উদ্ধারকৃত মদ  ও ফেন্সিডিল কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তার করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে এসব তথ্য জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত বিদেশি মদ ও ফেন্সিডিলের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের খুঁজে বের করার জন্য র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর