জৈন্তাপুরে প্রশাসনের দুইটি অ ভি যা নে ৩জনকে বিনাশ্রম কা রা দ ণ্ড ১৫টি নৌকা ধ্বং স
শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:৫২ AM

জৈন্তাপুরে প্রশাসনের দুইটি অ ভি যা নে ৩জনকে বিনাশ্রম কা রা দ ণ্ড ১৫টি নৌকা ধ্বং স

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০১/২০২৬ ০৭:১৩:৪১ PM

জৈন্তাপুরে  প্রশাসনের  দুইটি অ ভি যা নে ৩জনকে বিনাশ্রম কা রা দ ণ্ড  ১৫টি নৌকা ধ্বং স

ছবিঃ নিজস্ব


সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন পৃথক দুইটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাত ১১টা থেকে মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ১টা পর্যন্ত উপজেলার সারিঘাট ডৌডিক এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু পরিবহনকালে তিনটি ট্রাক আটক করা হয়। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত ট্রাকগুলোর চালকদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা।অভিযান শেষে মঙ্গলবার  আটককৃত ট্রাক ও বালু ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলির জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

পরে  মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের মাধ্যমে  আরও একটি অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪নং বাংলাবাজার  রাংপানি কলেজের পিছনে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১৫টি নৌকা কেটে ধ্বংস করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব। এ সময়  অভিযানে  ৪৮ বিজিবির দায়িত্বাধীন শ্রীপুর বিওপির বিজিবি টিম  এবং জৈন্তাপুর মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারী নির্দেশনা অনুযায়ী পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা/সুলতানা