ছবি:সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, জিয়া পরিবার বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত পরিবার। দেশমাতা ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশ, মাটি ও মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। জীবদ্দশায় তিনি এক সন্তানকে হারিয়েছেন এবং অপর সন্তান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ষড়যন্ত্র ও নির্যাতনের শিকার হয়ে নির্বাসনে ছিলেন। তবুও তিনি কোনো আপস করেননি।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান নতুন করে দেশকে সাজাতে এগিয়ে এসেছেন। তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন। বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ করা হবে, যার মাধ্যমে নারী-পুরুষ সকল শ্রেণির মানুষের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই।
মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) জৈন্তাপুর উপজেলার ৫ নম্বর ফতেপুর (হরিপুর) ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় আয়োজিত দিনব্যাপী দোয়া মাহফিলের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী আরও বলেন, আগামী ২২ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় ২০ বছর পর তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন, যা সিলেটবাসীর জন্য গৌরব ও সম্মানের বিষয়। তিনি বলেন, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ সকাল থেকেই জনসমুদ্রে পরিণত হবে। বিএনপি চেয়ারম্যানের এই সফর সারা দেশের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মামলা বাণিজ্য, সিন্ডিকেট, হানাহানি-হিংসা ও চাঁদাবাজি পরিহার করে শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে হবে। আমি নির্বাচিত হলে এই এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব। বিশেষ করে গণবসতি এলাকায় প্রাথমিক শিক্ষা ও চিকিৎসা সেবার উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ ও রাস্তাঘাট উন্নয়নের কাজ ধারাবাহিকভাবে চলবে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদ, সাবেক চেয়ারম্যান এম এ মতিন, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিব, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ জৈন্তাপুর উপজেলার সাবেক সভাপতি মাওলানা কুতুব উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল আহমদ, যুবদল নেতা কবির আহমদ খান, জাহাঙ্গীর আলম, সাদিক আহমদ, ফারুক আহমদ সুইট, ছাত্রদলের সদস্য সচিব শাহীন আলম, যুগ্ম আহ্বায়ক নাদিম আহমদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতলিব, ছালেহ আহমদসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




