তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:৫০ AM

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০১/২০২৬ ০৭:৫৭:০৭ PM

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

ছবি:সংগৃহীত


আগামী ২২ জানুয়ারি বৃহস্পতিবার সিলেটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন এবং ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে সকাল ১০টায় অনুষ্ঠিতব্য জনসভা সফল করার লক্ষ্যে দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আনন্দ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বাদ আসর নগরীর রেলগেইট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ভার্থখলা পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালিক মল্লিকের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. নুরুল আমিনের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জননেতা আব্দুল আহাদ খান জামাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা থানা বিএনপির আহ্বায়ক ডা. এনামুল হক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আমিন, নুরুল ইসলাম রুহুল, কয়েস আহমদ, প্রভাষক মকসুদ আলম, সাইফুল আলম কোরেশি, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লকুছ, সদস্য আব্দুল মুকিত মুকুল, সুজন আহমদ, রাসেল আহমদ, এনামুল হক, আরিফুর রহমান তারেকসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আহাদ খান জামাল বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে সিলেটে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মাধ্যমে সব ষড়যন্ত্র ধূলিসাৎ হবে এবং গণতন্ত্রের ভিত আরও সুদৃঢ় হবে। এই জনসভা হবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একটি ঐতিহাসিক মাইলফলক।

তিনি আরও বলেন, জিয়া পরিবার বাংলাদেশের একটি জনপ্রিয় ও ঐতিহাসিক রাজনৈতিক পরিবার। এই পরিবারই স্বাধীনতার ঘোষণা দিয়েছে এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্বের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সমাবেশে তিনি স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে জনসভা সফল করার আহ্বান জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ