ছবি:সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও খাদিমনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইলিয়াছ আলী মেম্বারের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার এলাকায় তাঁর নিজ বাড়িতে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইলিয়াছ আলী মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মুক্তাদির বলেন, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন আপসহীন নেত্রী। অন্যায়ের সঙ্গে আপস না করার তাঁর দৃঢ়তা সকলের জন্য অনুপ্রেরণার উৎস। অসীম ধৈর্য, প্রজ্ঞা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে তিনি দেশের প্রতিটি মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কায়েস লোদী, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান উদ্দিন এবং সিলেট জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জাহেদ আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন খাদিমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রইস উদ্দিন, যুবদল নেতা মো. মঈন উদ্দিন মেম্বার, বিএনপি নেতা সাইদুর রহমান, মো. কসির আহমদ, মোহাম্মদ সাইদুর রহমান সাঈদ এবং জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা মুতাওয়াক্কিল বিল্লাহ জালালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ফতেগড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা লায়েক আহমদ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




