সিলেট সীমান্তে বিজি*বির পৃথক অভি*যানে ১ কোটি ৯ লক্ষ টাকার চো*রাচালানী মালামাল আট*ক
শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:৫০ AM

সিলেট সীমান্তে বিজি*বির পৃথক অভি*যানে ১ কোটি ৯ লক্ষ টাকার চো*রাচালানী মালামাল আট*ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০১/২০২৬ ০৮:২৫:৩৬ PM

সিলেট সীমান্তে বিজি*বির পৃথক অভি*যানে ১ কোটি ৯ লক্ষ টাকার চো*রাচালানী মালামাল আট*ক

ছবি:সংগৃহীত


বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযানে প্রায় ১ কোটি ৯ লক্ষ ৩০ হাজার ২৪০ টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০ জানুয়ারি ২০২৬ তারিখে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর আওতাধীন বাংলাবাজার, বিছনাকান্দি, সংগ্রাম, পান্থুমাই, প্রতাপপুর ও তামাবিল বিওপি এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা কম্বল, পেঁয়াজ, কমলা, বিভিন্ন প্রকার মেডিসিন, চকলেট, সাবান, মেহেদী এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, রসুন ও সুপারি আটক করা হয়।

এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় সিলেট নগরীর হুমায়ুন রশিদ চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি ট্রাকে অভিনব কৌশলে বালুর নিচে লুকিয়ে পরিবহনকালে বিপুল পরিমাণ জিরা জব্দ করা হয়।

আটককৃত সকল চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ১,০৯,৩০,২৪০/- টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক  বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ