বিএনপির চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর তারেক রহমানের প্রথম জনসভা সিলেটে হচ্ছে। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা ও মহানগর বিএনপি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে তাঁর বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। বিএনপির নেতারা বলছেন দলের প্রধান হওয়ার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম জনসভা। এই জনসভা ঘিরে সিলেটজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। তারেক রহমানের আগমন ঘিরে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও উচ্ছ্বাস বিরাজ করছে। নির্বাচনী এই জনসভায় সিলেটবাসীকে কি বার্তা দিয়ে যাবেন তারেক রহমান, সাধারণ মানুষের মাঝে সেই কৌতুহলও রয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) বিকেলে জনসভা স্থলে ঘুরে দেখা গেছে, মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। মাঠে বালু ভরাট ও প্যান্ডেল তৈরি হয়ে গেছে। চলছে শেষে মুহুর্তের কর্মযজ্ঞ। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নগরী। নগরীর মেড়ে মোড়ে সাঁটানো হয়েছে বিশালাকৃতির ফেস্টুন বিলবোর্ড। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় বেশিকটি তোরণ নির্মাণ করা হয়েছে। জনসভা সফলের লক্ষ্যে বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও বিরামহীন প্রচারণা চালাচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে বুধবার (২১ জানুয়ারি) সিলেটে আসবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন। পরদিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় সিলেট সরকারি আলীয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতা দেবেন। এতে বিএনপি মহাসচিবসহ শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।
সূত্র আরও জানায়, আলিয়া মাদরাসা মাঠের এই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার ১১টি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দেবেন। এরপর তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে তিনি মৌলভীবাজার জেলার শেরপুর এবং হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে আরও দুটো জনসভায় বক্তৃতা দেবেন। এসব জনসভায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিএনপির সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। ঢাকায় ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে একাধিক জনসভায় তাঁর বক্তৃতা দেওয়ার কথা রয়েছে।
সূত্র আরও জানায়, আলিয়া মাদরাসা মাঠের এই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার ১১টি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দেবেন। এরপর তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে তিনি মৌলভীবাজার জেলার শেরপুর এবং হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে আরও দুটো জনসভায় বক্তৃতা দেবেন। এসব জনসভায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিএনপির সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। ঢাকায় ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে একাধিক জনসভায় তাঁর বক্তৃতা দেওয়ার কথা রয়েছে।
বিএনপি প্রধানের সিলেট সফর ও জনসভা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। তৈরি করা হয়েছে ৬ স্তরের নিরাপত্তা বলয়। এ প্রসঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম দৈনিক জৈন্তা বার্তাকে বলেন, ‘তারেক রহমান যে সকল ভেন্যুতে যাবেন, চলাচলের পথে নিরাপত্তা দেয়া হবে। পোশাকী পুলিশ ছাড়াও সাদা পোশাকের পুলিশ সদস্য মোতায়েন থাকবে।’
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী দৈনিক জৈন্তা বার্তাকে বলেন, ‘সিলেট থেকে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান। নির্বাচনী আচরণবিধি মেনেই মঞ্চ তৈরি করা হচ্ছে। জনসভা সফল করতে সিলেট বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আলিয়া মাঠের জনসভা জনসমুদ্রে রূপ নেবে। দেশের রাজনীতিতে এই জনসভা হবে মাইলফলক।’
এর আগে সবশেষ ২০০৫ সালে সিলেটে সফর করেছিলেন তারেক রহমান। তখন তিনি ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। সিলেটে বিএনপির ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে এসেছিলেন তিনি। সিলেট জেলা স্টেডিয়ামে ওই সম্মেলনকে ঘিরে সিলেটজুড়ে ব্যাপক সাড়া পড়েছিলো। এর ২০ বছর পর আবারো সিলেটে আসছেন তারেক রহমান।
সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী দৈনিক জৈন্তা বার্তাকে বলেন, ‘জনসভা মঞ্চ তৈরির কাজ শেষ পর্যায়ে। এ জনসভা সফল করতে গণসংযোগ করা হয়েছে। বিএনপির পাশাপাশি সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও কাজ করছেন। সবার সহযোগিতায় এই জনসভায় বিপুল লোকসমাগম হবে। এই জনসভা সিলেটের রাজনীতিতে স্মরণীয় হয়ে থাকবে।’
জৈন্তা বার্তা/ ওয়াদুদ