ছবি:সংগৃহীত
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকারিয়া শাহজাহান। বর্তমান ভারপ্রাপ্ত সদস্য সচিব শাহান আহমেদ প্রবাসে অবস্থান করায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সচল ও গতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাকারিয়া শাহজাহান এর আগে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল এর যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর সাংগঠনিক দক্ষতা ও সক্রিয় ভূমিকার বিবেচনায় তাঁকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
নতুন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত সদস্য সচিব জাকারিয়া শাহজাহান সংগঠনের দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




