সিলেটের ছয় আসনে ভোটের মাঠে ৩২ জন
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৯:৪৩ AM

সিলেটের ছয় আসনে ভোটের মাঠে ৩২ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১/০১/২০২৬ ০১:১৪:০৪ PM

সিলেটের ছয় আসনে ভোটের মাঠে ৩২ জন


মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সিলেট জেলার ৬টি আসনের ভোটযুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছেন ১১ প্রার্থী। এর ফলে এখন এই আসনগুলোতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় টিকে রইলেন ৩২ প্রার্থী।

সিলেট-১ আসনে নির্বাচনী মাঠে রয়েছেন ৮ প্রার্থী। তারা হলেন- বিএনপির খন্দকার আবদুল মুক্তাদির, জামায়াতের মাওলানা হাবিবুর রহমান, ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের প্রণব জ্যোতি পাল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-মার্কসবাদীর সঞ্জয় কান্ত দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন, গণঅধিকার পরিষদের আকমল হোসেন ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শামীম মিয়া।

সিলেট-২ আসনে প্রতিদ্বন্দ্বিতায় আছেন বিএনপির তাহসিনা রুশদীর লুনা, খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাসির আলী, জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমীর উদ্দিন ও গণফোরামের মো. মুজিবুল হক।

সিলেট-৩ আসনে প্রার্থী হিসেবে আছেন বিএনপির মোহাম্মদ আবদুল মালিক, জাতীয় পার্টির মো. আতিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের মুছলেহ উদ্দিন রাজু, ইসলামী আন্দোলন বাংলাদেশের রেদওয়ানুল হক চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মঈনুল বাকর ও ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী।

সিলেট-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির আরিফুল হক চৌধুরী, জামায়াতের জয়নাল আবেদীন, জাতীয় পার্টির মোহাম্মদ মুজিবুর রহমান ডালিম ও গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম।

সিলেট-৫ আসনে ভোটের মাঠে লড়বেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা উবায়দুল্লাহ ফারুক, খেলাফত মজলিসের মুফতি মোহাম্মদ আবুল হাসান, স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) মামুনুর রশিদ ও বাংলাদেশ মুসলিম লীগের মো. বিলাল উদ্দিন।

সিলেট-৬ আসনে ভোটযুদ্ধে আছেন বিএনপির এমরান আহমদ চৌধুরী, জামায়াতের মো. সেলিম উদ্দিন, জাতীয় পার্টির মো. আবদুন নূর, গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম।

জৈন্তা বার্তা/আরআর