প্রতীক গ্রহণের মধ্য দিয়ে সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরীর আনুষ্ঠানিক নির্বাচনী যাত্রা শুরু
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৯:৪৩ AM

প্রতীক গ্রহণের মধ্য দিয়ে সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরীর আনুষ্ঠানিক নির্বাচনী যাত্রা শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০১/২০২৬ ০৭:১৩:২৯ PM

প্রতীক গ্রহণের মধ্য দিয়ে সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরীর আনুষ্ঠানিক নির্বাচনী যাত্রা শুরু

ছবি:সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বিএনপির মনোনীত প্রার্থী, দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি ২০২৬) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীক গ্রহণ করেন। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতীক গ্রহণের পর গণমাধ্যমের সঙ্গে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আরিফুল হক চৌধুরী বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আগামী প্রজন্মকে মেধাবী, জ্ঞানভিত্তিক ও নৈতিকতায় বলীয়ান হিসেবে গড়ে তুলতে চাই, যারা ভবিষ্যতে রাজনীতিবিদ, শিক্ষক, চিকিৎসক ও বিজ্ঞানী হিসেবে দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে। প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা এবং সকল ধর্ম-বর্ণের মানুষের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়াই আমাদের অঙ্গীকার।

তিনি বলেন, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ এলাকার রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। জনগণের রায়ে নির্বাচিত হলে এসব এলাকার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।

আরিফুল হক চৌধুরী আরও বলেন, বিগত ১৭ বছরে দেশের মানুষ উন্নয়নের নামে প্রতারণার শিকার হয়েছে। হাজার হাজার নেতাকর্মী গুম, খুন, মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। ভোটের মাধ্যমেই জনগণ এর উপযুক্ত জবাব দেবে। ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবকল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ করতে চাই।

তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার মানুষ অত্যন্ত সচেতন। নিরপেক্ষ ও স্বচ্ছ পরিবেশে ভোট গ্রহণ হলে তারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের হাত শক্তিশালী করতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। তারেক রহমানের নিরাপদ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ