তারেক রহমানের আগমনকে ঘিরে পুরো সিলেট উচ্ছ্বসিত: অ্যাড. এমরান আহমদ চৌধুরী
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৯:৪৩ AM

তারেক রহমানের আগমনকে ঘিরে পুরো সিলেট উচ্ছ্বসিত: অ্যাড. এমরান আহমদ চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০১/২০২৬ ০৭:৫০:১১ PM

তারেক রহমানের আগমনকে ঘিরে পুরো সিলেট উচ্ছ্বসিত: অ্যাড. এমরান আহমদ চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট-৬ আসন (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমনকে কেন্দ্র করে পুরো সিলেট বিভাগে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে ঈদের আমেজ বিরাজ করছে। তাঁর এই সফর নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও কর্মস্পৃহা সৃষ্টি করবে।

তিনি বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সিলেট-৬ আসনসহ পুরো বিভাগে ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে কাজ করবেন।

রোববার ও সোমবার (১৮ ও ১৯ জানুয়ারি) গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোমবার রাত ১০টায় বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ অদুদ রুকনের বাড়িতে বিএনপি নেতা এম এ সামাদ তাপাদার বাবেল, মোহাম্মদ সাহেরুল ইসলাম তাপাদার টিপু ও তৌহিদুর রহমান সেলিমের উদ্যোগে এবং সার্বিক সহযোগিতায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপি নেতা আতাই মিয়ার সভাপতিত্বে এবং বিএনপি নেতা হাসান আহমদের সঞ্চালনায় আয়োজিত দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি সায়েস্তা চৌধুরী কুদ্দুস, সিলেট জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকা-এর সদস্য তাজুল ইসলাম তাপাদার এবং বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহসভাপতি ও মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান।

এর আগে সোমবার রাত ৮টায় বিয়ানীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির আহমদের সঞ্চালনায় মোরাদগঞ্জ বাজারে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হোসেন পুতুল, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস সবুর, জেলা স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন, জেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক রানু আহমদ, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কুদ্দুস, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির আকিল এবং জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য গুলজার আহমদ রাহেল।

এছাড়াও রবিবার রাতে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বৃহত্তর কিছমত মাইজভাগ এলাকাবাসীর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন আনার সভাপতিত্বে এবং ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় সিলেট জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুনের বাড়িতে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মুহি সুন্নাহ চৌধুরী নারজিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, ছালিক আহমদ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম এবং গোলাপগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ