যুক্তরাজ্য বিএনপি নেতা মাহবুব খান নোমানকে সংবর্ধনা প্রদান
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৯:৪২ AM

যুক্তরাজ্য বিএনপি নেতা মাহবুব খান নোমানকে সংবর্ধনা প্রদান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০১/২০২৬ ০৮:৩৮:২৯ PM

যুক্তরাজ্য বিএনপি নেতা মাহবুব খান নোমানকে সংবর্ধনা প্রদান

ছবি:সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে আগমন উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতা মাহবুব খান নোমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে তাকে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, দলের চেয়ারম্যানের সিনিয়র উপদেষ্টা জিয়াউল কবির, উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আহমদ হাসান ও জিলান আহমদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবর্ধনা অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, প্রবাসী নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ দলীয় আন্দোলন ও নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ