জগন্নাথপুরের বাসুদেব মন্দিরে ১৬ প্রহরব্যাপী ৩৯তম বার্ষিক নামযজ্ঞ মহোৎসব শুরু
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৯:৪৩ AM

জগন্নাথপুরের বাসুদেব মন্দিরে ১৬ প্রহরব্যাপী ৩৯তম বার্ষিক নামযজ্ঞ মহোৎসব শুরু

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০১/২০২৬ ১১:২১:১৬ PM

জগন্নাথপুরের বাসুদেব মন্দিরে ১৬ প্রহরব্যাপী ৩৯তম বার্ষিক নামযজ্ঞ মহোৎসব শুরু

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের শ্রীশ্রী বাসুদেব জিউর মন্দিরে বিশ্বশান্তি কামনা এবং দেশ ও সকল জীবের মঙ্গলার্থে ১৬ প্রহরব্যাপী ৩৯তম বার্ষিক নামযজ্ঞ মহোৎসব শুরু হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে উৎসব পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মহোৎসবের সূচনা হয়।

উদ্বোধনী দিনে গীতাপারায়ণ, গীতা শ্লোক প্রতিযোগিতা, শ্রীমদ্ভাগবত পাঠ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসব উদযাপন পরিষদের সভাপতি আশীষ কুমার দে-এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক অমিত দেবের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শশী কান্ত গোপ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রণয় কান্তি সূত্রধর খোকন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার আহ্বায়ক বিজন কুমার দেব, উৎসব উদযাপন পরিষদের উপদেষ্টা সমরেন্দ্র কুমার দেব, পীযূষ রায় কালা, সতীশ গোস্বামী, উমা কান্ত গোপ, লিখন দাস, ধনঞ্জয় বণিক, সহ-সভাপতি আশুতোষ দাস ও হেমেন্দ্র সেন, দীপক দে, যুগ্ম সাধারণ সম্পাদক অরূপ সরকার, সহ-দপ্তর সম্পাদক বিমল বণিক এবং সহ-কোষাধ্যক্ষ গোবিন্দ দে প্রমুখ।

অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাতে ধর্মীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে শুভ অধিবাস সম্পন্ন করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ