তারেক রহমানের জনসভা ঘিরে লোকারণ্য সিলেট আলিয়া মাদরাসা মাঠ
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:৩৫ AM

তারেক রহমানের জনসভা ঘিরে লোকারণ্য সিলেট আলিয়া মাদরাসা মাঠ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০১/২০২৬ ১২:১১:৩১ PM

তারেক রহমানের জনসভা ঘিরে লোকারণ্য সিলেট আলিয়া মাদরাসা মাঠ

সংগৃহিত


সিলেট নগরীর আলিয়া মাদরাসা মাঠ বিএনপির নির্বাচনী জনসভাকে কেন্দ্র লোকে লোকারণ্য হয়ে পড়েছে। বেলা যত বাড়ছে ততই বাড়ছে মানুষের সংখ্যা। শীতকে উপক্ষো করে বুধবার রাত থেকেই মাঠে অবস্থা করা শুরু করেন দলটির অধিকাংশ নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে সিলেটসহ বিভাগের অন্যজেলা গুলো থেকে নগরীতে আসেন নেতাকর্মীরা। এরপর খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভায় যোগ দিতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় জনসভা শুরু হয় জনসভার কার্যক্রম। ওইদিন বেলা ১১টার দিকে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

সমাবেশে সিলেট ও সুনামগঞ্জের ১১টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। সকাল ১০টার দিকে তারা আসনও গ্রহন করেন। জুলাই আদোলনে শহীদ পরিবারের সদস্যরাও সমাবেশে যোগ দেবেন।সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ শামসুল ইসলাম বলেন, তিন শতাধিক নেতা–কর্মী নিয়ে তাঁরা জনসভাস্থলে হাজির হয়েছেন।এদিকে,বিএনপির নেতা–কর্মীরা ধানের শীষ আঁকা এক রঙের গেঞ্জি, দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত গেঞ্জি, দলের ব্যানার, ফেস্টুন এবং সিলেটের বিভিন্ন জেলার দলীয় নেতাদের ছবি নিয়েও সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন।

এরআগে বুধবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেটের ওসমানী বিমানবন্দরে নামেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ৯টা ১৮ মিনিটে হযরত শাহজালাল (রহ) এর মাজার ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবর জিয়ারত করেন। পর রাত সাড়ে ১০টার দিকে হজরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত শেষে রাত সাড়ে ১২টার দিকে শ্বশুর বাড়ি পৌঁছান বিএনপির চেয়ারম্যান। সাবেক মন্ত্রী অ্যাডমিরাল মাহবুব আলী খান তার শ্বশুড়। তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বাবার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার বিরাহিমপুর গ্রামে।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দুই দশক আগে ২০০৫ সালে সিলেটে কর্মী সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান। আজ দলের চেয়ারম্যান হিসেবে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় বক্তৃতা করবেন তিনি। সিলেটের কানাইঘাটের বাসিন্দা ফখরুল ইসলাম বলেন, বুধবার রাতে ছয় থেকে সাতটি বাস নিয়ে সিলেট শহরে এসেছেন। ভোরে নগরের সোবহানীঘাট এলাকায় মিলিত হয়ে সমাবেশস্থলে মিছিল নিয়ে এসেছেন।

জৈন্তাবার্তা/সুলতানা