বিশ্ববিদ্যালয় আইন–১৯৮৭ লঙ্ঘনের অভিযোগ: বিএনপির নির্বাচনী জনসভায় শাবিপ্রবির উপাচার্য ও উপ-উপাচার্য
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:৩৬ AM

বিশ্ববিদ্যালয় আইন–১৯৮৭ লঙ্ঘনের অভিযোগ: বিএনপির নির্বাচনী জনসভায় শাবিপ্রবির উপাচার্য ও উপ-উপাচার্য

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২২/০১/২০২৬ ০৫:২০:৪০ PM

বিশ্ববিদ্যালয় আইন–১৯৮৭ লঙ্ঘনের অভিযোগ: বিএনপির নির্বাচনী জনসভায় শাবিপ্রবির উপাচার্য ও উপ-উপাচার্য

নিজস্ব


সিলেটে বিএনপির একটি নির্বাচনী জনসভায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ও উপ-উপাচার্যের উপস্থিতিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

সরকারি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনিক পদে দায়িত্ব পালনরত ব্যক্তিদের সরাসরি কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশগ্রহণ আইনসঙ্গত কি না সে প্রশ্ন তুলছেন অনেকেই। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিমকে উপস্থিত থাকতে দেখা যায়। যদিও তাঁরা জনসভার মঞ্চে ওঠেননি, তবে সাধারণ মানুষের সঙ্গে বসে কর্মসূচি উপভোগ করতে দেখা গেছে।

বিশ্ববিদ্যালয় আইন–১৯৮৭ অনুযায়ী, কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা কর্মকর্তা প্রকাশ্যে রাজনৈতিক মতাদর্শ প্রচার কিংবা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পারবেন না। এ ধরনের বিধান থাকা সত্ত্বেও শাবিপ্রবির শীর্ষ দুই প্রশাসকের রাজনৈতিক জনসভায় উপস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে নানা আলোচনা ও সমালোচনা চলছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা বা আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

জৈন্তাবার্তা/সুলতানা