ছবি:সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। চিঠির সূত্র নম্বর বিএনপি/সাধারণ/৭৭/০৭/২০২৬।
চিঠিতে উল্লেখ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার আওতাধীন সকল সংসদীয় আসনে দলীয় নির্দেশনা বাস্তবায়ন ও নির্বাচনী কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আব্দুল কাইয়ুম চৌধুরীকে সমন্বয়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, বিএনপি আশা প্রকাশ করছে যে, তিনি সিলেট জেলার প্রতিটি নির্বাচনী আসনে সমন্বয়ক হিসেবে নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন এবং দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




