জৈন্তাপুরে পরিত্যক্ত এ*য়ারগান উ*দ্ধার
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:৩৪ AM

জৈন্তাপুরে পরিত্যক্ত এ*য়ারগান উ*দ্ধার

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০১/২০২৬ ০২:২০:১২ PM

জৈন্তাপুরে পরিত্যক্ত এ*য়ারগান উ*দ্ধার

প্রতীকী ছবি


সিলেটের জৈন্তাপুর উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এর অভিযানে একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে। র‍্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারে এই বিশেষ অভিযান চালায়।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৮টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, জৈন্তাপুর থানাধীন ফতেপুর ইউনিয়নের চাঁনঘাট এলাকার একটি সুপারি বাগানে একটি এয়ারগান পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল আনুমানিক রাত ৮টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে সুপারি বাগানের ভেতরে ব্যাপক তল্লাশি চালায়। এ সময় বাগানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি এয়ারগান উদ্ধার করতে সক্ষম হন র‍্যাব সদস্যরা। তবে উদ্ধারকৃত এয়ারগানটির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব সূত্রে জানা যায়, উদ্ধারকৃত এয়ারগানটি নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্য ছিল বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে র‍্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

র‍্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এ কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত এয়ারগান পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জিডিমূলে জৈন্তাপুর মডেল  থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর