কোম্পানীগঞ্জ বিভিন্ন ব্রান্ডের ১৪৪ বোতল ভা র তী য় ম*দ উ দ্ধা র
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:৩৪ AM

কোম্পানীগঞ্জ বিভিন্ন ব্রান্ডের ১৪৪ বোতল ভা র তী য় ম*দ উ দ্ধা র

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০১/২০২৬ ০৪:০৪:৩৬ PM

কোম্পানীগঞ্জ বিভিন্ন ব্রান্ডের ১৪৪ বোতল ভা র তী য় ম*দ উ দ্ধা র

ছবিঃ নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রাজনগর নতুন বাজার এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। শুক্রবার ভোর  ৬টায় এ মাদক উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার এসআই আমিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স   মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ১৪৪ বোতল মদ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আলী মিয়ার পুত্র মান্নান মিয়া ওরফে মন্নাছ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে দৌড়ে পালিয়ে যায়। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, ১৪৪ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে। এই মাদক ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জৈন্তাবার্তা/সুলতানা