ছাতকে সাংবাদিক সম্মেলন করলেন সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল কাদির
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৪১ AM

ছাতকে সাংবাদিক সম্মেলন করলেন সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল কাদির

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০১/২০২৬ ০৫:১৩:০৩ PM

ছাতকে সাংবাদিক সম্মেলন করলেন সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল কাদির

সংগৃহীত


সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন সংসদ সদস্য পদ প্রার্থী। এর মধ্যে খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় ঐক্য সমর্থিত দেওয়াল ঘড়ি প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন হাফেজ মাওলানা আবদুল কাদির। তিনি ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের মাস্টার ইলিয়াস আলীর ছেলে।

শুক্রবার সকাল ১১টায় গোবিন্দগঞ্জে তার নির্বাচনী প্রধান কার্যালয়ে ছাতক-দোয়ারাবাজারের সাংবাদিকদের নিয়ে সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি তার বক্তব্যে বলেন, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হয়েছেন। অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত ছাতক-দোয়ারাবাজারের মানুষের খেদমত করতে তিনি প্রার্থী হয়েছেন। দরিদ্র ও বঞ্চিত মানুষের অর্থনৈতিক, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।

তিনি বলেন, আল্লাহর নির্দেশিত ও রাসুল (সা.) এর দেখানো পথে খোলাফায়ে রাশেদার আদর্শ অনুসরণ করে রাষ্ট্র ও সমাজকে দ্বীনের পথে পরিচালনা করতে চাই। এ জন্য ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সকল ভোটারদের কাছে তিনি ভোট প্রত্যাশা করেন। দেওয়াল ঘড়ি প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে তিনি এ আসনের সকল ভোটারদের প্রতি উদাত্ত আহবান জানান। ১০ দলীয় ঐক্য সমর্থিত বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাফেজ মাওলানা আবদুল কাদির বলেন, এ আসনে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুল হান্নান, সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মাওলানা সদরুল আমিন, নির্বাচন পরিচালনা কমিটি ছাতকের প্রধান সমন্বয়ক ও জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা আকিক হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা আখতার হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসেন আতিক, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ জাবেদ, খেলাফত মজলিস সিলেট কোতোয়ালি পশ্চিম থানার সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, নির্বাচন পরিচালনা কমিটির সহকারী তত্ত্বাবধায়ক হাফেজ কামরুল ইসলাম, ছাতক পৌর সভাপতি মাওলানা জহির আহমদ, সেক্রেটারি সুলাইমান আহমদ তালুকদার, সংগঠনের দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি মাওলানা মইনুল ইসলাম, সেক্রেটারি জাকির হোসেন সাইদ, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এনামুল হক আলী প্রমুখ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ