বন্ধু মহলের আয়োজনে ২য় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:৩৪ AM

বন্ধু মহলের আয়োজনে ২য় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০১/২০২৬ ০৫:৩৭:৪৪ PM

বন্ধু মহলের আয়োজনে ২য় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

নিজস্ব


গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পালপাড়া বন্ধু মহলের আয়োজনে ২য় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সফলভাবে সম্পন্ন হয়েছে।শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। 

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহানুর আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধন ক্লাবের সভাপতি ও তরুণ সমাজসেবক মাজহারুল ইসলাম হাসান ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গোলাপগঞ্জ উপজেলা শাখার প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য মো:জুবায়ের আহমদ জুবের, রেজওয়ান আহমদ রেজান, বাদশা মিয়াসহ আরও অনেকে। 

ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে শাহানুর আহমদ বলেন, “তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের সুস্থ ও সুন্দর পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি আয়োজক কমিটির সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই।”

বিশেষ অতিথির বক্তব্যে মাজহারুল ইসলাম হাসান বলেন, “বর্তমানে মোবাইল ফোনের কারণে তরুণ সমাজ খেলাধুলা থেকে কিছুটা দূরে সরে গেছে। নিয়মিত এমন টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে আবারও তরুণদের মাঠমুখী করা সম্ভব। আমি আশা করি ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।” তিনি আয়োজনের জন্য আয়োজক কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানান। 

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং আয়োজকরা ভবিষ্যতে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। 

জৈন্তাবার্তা/সুলতানা