মহাজনপট্টিতে র‍্যাবের অ ভি যা নে ৫০ পিস ই য়া বা সহ আ ট ক ১
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:৩৩ AM

মহাজনপট্টিতে র‍্যাবের অ ভি যা নে ৫০ পিস ই য়া বা সহ আ ট ক ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০১/২০২৬ ০৬:১১:১৬ PM

মহাজনপট্টিতে র‍্যাবের অ ভি যা নে ৫০ পিস ই য়া বা সহ আ ট ক ১

সংগৃহিত


সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন মহাজনপট্টি থেকে সোহেল আহমদ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি একজন মাদক ব্যবসায়ী।শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ১০টার দিকে অভিযান চালিয়ে মহাজনপট্টির সামনের রাস্তা থেকে সোহেল কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।তিনি গোলাপগঞ্জের উত্তরবাগ পাঁচমাইল এলাকার মৃত জালাল মিয়া ও রুমেলা বেগমের ছেলে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং ৪৪/২৩/২/২৬) দায়ের করে সোহেলকে আদালতে সোপর্দের বিষয়টি প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

জৈন্তাবার্তা/সুলতানা