ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে কল্যাণমুখী সরকার প্রতিষ্ঠা হবে: খন্দকার মুক্তাদির
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:৩৮ AM

শাহজালাল উপশহর থেকে খন্দকার মুক্তাদিরের নির্বাচনী প্রচারণা শুরু

ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে কল্যাণমুখী সরকার প্রতিষ্ঠা হবে: খন্দকার মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০১/২০২৬ ০৭:০৭:৩৪ PM

ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে কল্যাণমুখী সরকার প্রতিষ্ঠা হবে: খন্দকার মুক্তাদির

ছবি:সংগৃহীত


সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির নগরীর শাহজালাল উপশহর থেকে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) শাহজালাল উপশহরের ই-ব্লক বায়তুন নাজাত জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে তিনি মুসল্লী ও স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে গণসংযোগের মাধ্যমে প্রচারণা কার্যক্রমের সূচনা করেন।

এসময় খন্দকার মুক্তাদির বলেন, সিলেটকে একটি সর্বাঙ্গীণ উন্নত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলাই তার রাজনীতির মূল লক্ষ্য। একইসঙ্গে সিলেট সদর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নগরীর জলাবদ্ধতা নিরসন, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের বসবাসের উপযোগী পরিবেশ নিশ্চিত করাকে তার অগ্রাধিকারমূলক কর্মসূচির অংশ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সারাদেশের মানুষ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের যোগ্য নেতৃত্বের প্রত্যাশায় অপেক্ষা করছে। ইনশাআল্লাহ, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয়ের মধ্য দিয়ে দেশে একটি কল্যাণমুখী সরকার প্রতিষ্ঠিত হবে।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সহ-সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, প্রবীণ মুরব্বি হাজি আব্দুস সালাম, মসজিদের মোতায়াল্লি বদরুল আমিন হারুন, অ্যাডভোকেট বদরুল ইসলাম, প্রবীণ মুরব্বি ফাত্তাহ বকসি, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, বিএনপি নেতা আব্দুল মালেক, সুমেল আহমদসহ দলীয় নেতাকর্মীরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ