শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সিলেট মহানগরীর কয়েকটি এলাকায়
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:৩৯ AM

শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সিলেট মহানগরীর কয়েকটি এলাকায়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০১/২০২৬ ০৯:১১:২৭ PM

শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সিলেট মহানগরীর কয়েকটি এলাকায়

ছবি:সংগৃহীত


ট্রান্সফরমার মেরামত, সঞ্চালন লাইন উন্নয়ন ও ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা অপসারণের কাজে শনিবার (২৪ জানুয়ারি) সিলেট মহানগরীর একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১১ কেভি পুলিশ লাইন ও ইন্ডাস্ট্রি ফিডারের আওতাধীন রেলওয়ে স্টেশন, কদমতলী, গোটাটিকর, আলমপুর, বিভাগীয় কমিশনার অফিস, ডিআইজি অফিস, বিসিক শিল্প এলাকা, বাইপাস রোড, দক্ষিণ সুরমা থানা, পিরিজপুর, চন্ডিপুল, গহরপুর, নর্থইস্ট মেডিকেল কলেজ, বঙ্গবীর রোড, বলদি, তেতুলতল, লতিপুর, বানেশ্বরপুর, দারোগাবাড়ি, লালারচক, খিদিরপুর, আহমেদপুর, তেলিবাজার, তেতলি, আতিরবাড়ী, লক্ষ্মীপুরসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে শাটডাউনকালেও বিদ্যুৎ লাইন সচল হিসেবে গণ্য থাকবে। নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ কর্তৃপক্ষ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ