ছবি:সংগৃহীত
সিলেট-৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে এক নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের শ্রী শ্রী রাধামাধব জিউর আখড়ায় আয়োজিত উঠান বৈঠকে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এসময় এম এ মালিক বলেন, নির্বাচিত হলে জনগণের কল্যাণে তার পথচলার সূচনা সনাতনী সম্প্রদায়ের আশীর্বাদ ও সহযোগিতার মাধ্যমেই হবে। তিনি বলেন, ধর্ম বিশ্বাস মানুষের অন্তরের বিষয়, যা কখনোই জোর করে চাপিয়ে দেওয়া যায় না। সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসে পার্থক্য থাকলেও মানুষের কল্যাণই সবার অভিন্ন লক্ষ্য। সনাতনী ধর্মাবলম্বীদের আন্তরিক দোয়া ও সমর্থনকে তিনি তার রাজনৈতিক পথচলার সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সবসময় জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার। একজন সহোদর ভাই হিসেবে তিনি সবার কাছে আশীর্বাদ ও সমর্থন কামনা করেন।
বৈঠক শেষে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ এম এ মালিকের বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন এবং শান্তিপূর্ণ সহাবস্থান, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা ব্যক্ত করেন।
শ্রী শ্রী রাধামাধব জিউর আখড়ার সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তোরনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




