রাইডার্সদের সঙ্গে মতবিনিময় ও সরস্বতী পূজা পরিদর্শনে খন্দকার মুক্তাদির
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:৩৮ AM

রাইডার্সদের সঙ্গে মতবিনিময় ও সরস্বতী পূজা পরিদর্শনে খন্দকার মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০১/২০২৬ ১০:০৫:৫৬ PM

রাইডার্সদের সঙ্গে মতবিনিময় ও সরস্বতী পূজা পরিদর্শনে খন্দকার মুক্তাদির

ছবি:সংগৃহীত


সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির শুক্রবার বিকেল ৩টায় নগরীর তোপখানাস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে সিলেট রাইডার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।

সিলেট রাইডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক কাউন্সিলর দিলোয়ার হোসেন সজিবের সভাপতিত্বে এবং সিলেট রাইডার্স ক্লাবের সাধারণ সম্পাদক রেজা আহমদের সঞ্চালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, মাহবুব কাদির শাহী, নুরুল মোক্তাকিন খোকন এবং মহানগর বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব।

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাপভিত্তিক রাইড শেয়ার সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম রানা। মতবিনিময় সভায় সিলেটের ১০টি রাইডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা তাদের বক্তব্য উপস্থাপন করেন।

এরপর সন্ধ্যায় খন্দকার মুক্তাদির নগরীর মাছুদিঘীরপাড় মাঠ ও বালুচর দুর্গাবাড়ি পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির আহ্বায়ক অলিউর রহমান সুহেল, মহানগর বিএনপির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বেলাল উদ্দিন, ইমরুল কয়েস ইমরান, দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুন্না ঘোষসহ দলীয় নেতাকর্মীরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ