তারেক রহমানের সফরের পর ভোটের মাঠে নতুন উদ্যম: এমরান আহমদ চৌধুরী
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:৪১ AM

তারেক রহমানের সফরের পর ভোটের মাঠে নতুন উদ্যম: এমরান আহমদ চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০১/২০২৬ ১২:৫৮:৩৭ AM

তারেক রহমানের সফরের পর ভোটের মাঠে নতুন উদ্যম: এমরান আহমদ চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, তারেক রহমানের সাম্প্রতিক সফরের পর দলীয় নেতাকর্মীরা নতুন উদ্যমে নির্বাচনী মাঠে নেমেছেন। বিশেষ করে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছে।

বৃহস্পতিবার রাত ও শুক্রবার দিনব্যাপী গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায় পথসভা, উঠান বৈঠক, গণসংযোগ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমরান আহমদ চৌধুরীর সমর্থনে অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল বৃহস্পতিবার রাতে বিয়ানীবাজারের দুবাগ ইউনিয়নের সাদিমাপুর বাজারে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ। শুক্রবার সকালে গোলাপগঞ্জের ডেপুটি বাজারে পথসভা, পরে শরীফগঞ্জ ইউনিয়নের ইসলামপুরে প্রবাসী শুক্কুর আলীর বাড়িতে উঠান বৈঠক, বেলা ১১টায় ইসলামপুর বাজারে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ, স্থানীয় রাংজিয়ল গ্রামের নজিব আলীর বাড়িতে উঠান বৈঠক এবং স্থানীয় ইউপি সদস্য সকিয়া বেগমের বাড়িতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এছাড়া শান্তিরবাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লি ও স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পরে বেলা আড়াইটায় জামিরা চুয়ারকান্দি গ্রামে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেন।

সভাগুলোতে এমরান আহমদ চৌধুরী বলেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের রাস্তাঘাট সংস্কারসহ অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দীর্ঘমেয়াদি সুফল পায়। সুরমা ও কুশিয়ারা নদীর তীরভাঙন রোধ করে এলাকাগুলোকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এবং প্রত্যন্ত অঞ্চলের নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকগুলোতে ২৪ ঘণ্টা চিকিৎসক সেবার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, ১৯৯২ সালে এমসি একাডেমি মাঠে অনুষ্ঠিত সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে পরবর্তী আওয়ামী লীগ সরকার সেই উদ্যোগ বাস্তবায়ন করতে দেয়নি। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে এই জনগুরুত্বপূর্ণ দাবি আদায় করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এমরান আহমদ চৌধুরী বলেন, নির্বাচনে জয়লাভ করলে স্থানীয় উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করা হবে। কোনো বৈষম্য থাকবে না এবং সকল সরকারি প্রকল্প স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা হবে।

এ সময় জেলা বিএনপি ও গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলার শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায় পথসভা, উঠান বৈঠক, গণসংযোগ