মই মার্কায় ভোট চাইলেন প্রণব জ্যোতি পাল
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:৪১ AM

মই মার্কায় ভোট চাইলেন প্রণব জ্যোতি পাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০১/২০২৬ ০১:৩৮:৫০ AM

মই মার্কায় ভোট  চাইলেন প্রণব  জ্যোতি পাল

ছবি:সংগৃহীত


সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী প্রণব জ্যোতি পাল বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৮ কোটি মানুষের দেশে ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। অতীতে ১২টি নির্বাচনে গঠিত সংসদে জনমতের প্রতিফলন ঘটে নাই। সংসদ পরিণত হয়েছিল কোটিপতি, দুর্বৃত্ত ব্যবসায়ী ও সাম্প্রদায়িক অপশক্তির ক্লাবে। এরা সংসদকে ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিয়েছে, ব্যবসায়ী সিন্ডিকেটকে শক্তিশালী করেছে, শিক্ষা-চিকিৎসার অধিকারকে টাকার কাছে জিম্মি করেছে, মানুষের অধিকারকে বানিয়েছে পণ্য। গত ৫৪ বছরে এরা এমন দেশ বানিয়েছে যেখানে টাকা নেই যাদের সেই মানুষদের শিক্ষা-স্বাস্হ্যসহ কোন অধিকার নেই। প্রণব জ্যোতি পাল, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সিলেট-১ মই মার্কায় ভোট দিয়ে গণতান্ত্রিক সমাজ ও জনগণের অধিকার আদায়ের শক্তিকে শক্তিশালী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। 

বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার নোয়াগাঁও, নগরীর ধোপিদীঘির পার, বাঘবাড়ী এলাকায় গণসংযোগ কালে উপরোক্ত বক্তব্য রাখেন। 

এসময় প্রণব জ্যোতি পালের সাথে ছিলেন বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জুবায়ের আহমদ চৌধুরী সুমন, বাসদ নেতা মনজুর আহমদ, মামুন বেপারি, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ সভাপতি শহীদ আহমদ, চা শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক বীরেন সিং, কান্দিগাঁও ইউনিয়নের বাসদ নেতা নুরুল ইসলাম, ৩৯নং ওয়ার্ডের আনোয়ার হোসেন কুটি, প্রিতম রায়, চারণ সাংস্কৃতিক কেন্দ্র জেলা সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, প্রমুখ। 


জৈন্তা বার্তা/ ওয়াদুদ