সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বৃহত্তর উজান মেহেরপুর এলাকাবাসীর পক্ষ থেকে প্রবাসীদের নাগরিক সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
শুক্রবার রাতে উজান মেহেরপুর ২নং প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় মুরব্বি আলাউদ্দিনের সভাপতিত্বে ও এবং মো. নাজিম উদ্দিন ও লিমন আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য তেরাব আলী, সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিন বলন, সাবেক ইউপি সদস্য মঈন উদ্দিন আলী, তমছির আলী, মফস্বল সাংবাদিক ফোরাম গোলাপগঞ্জ উপজেলার সভাপতি মো. বদরুল আলম, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, আব্দুল জলিল মিয়া টাকুর, মইন উদ্দিন, গিয়াস উদ্দিন, আব্দুল জব্বার, আব্দুন নুর, ছায়াদ উদ্দিন, খালেদ আহমদ, কালাই মিয়া, কোনাগাঁও মানবকল্যাণের আলি আহমদ ও শহির উদ্দিন, ছালিক মিয়া, জালাল উদ্দিন, আফছার আহমদ ও তানিম আহমদ।
এ ছাড়া বৃহত্তর উজান মেহেরপুর জনকল্যাণ পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন লিমন আহমদ, জাকির হোসেইন, দিলোয়ার তানু মিয়া, দেলোয়ার হোসেন খোকনসহ আরও অনেকে। শুভেচ্ছা বক্তব্য দেন ইমন, দেলোয়ার, গিয়াস উদ্দিন বলন, নাজিম উদ্দিনসহ অন্যান্য বক্তারা।
বক্তারা প্রবাসীদের এলাকার উন্নয়নে অবদান, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রবাসীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
জৈন্তা বার্তা/আরআর




